শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের: মামুনুল হক

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের: মামুনুল হক

উত্তরদক্ষিণ। বুধবার (১৯ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫০

শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে। প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। সর্বশেষ প্রতিশোধ নিয়েছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে। বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন আগামী ১০০ বছরের পরও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

মসনদ টিকবেন না এমন জেনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা তাদের দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই, তিনি চিন্তা করেছেন শুধু তার পরিবারের কথা। নিজের ছেলেমেয়ে ও পরিবারের লোকজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।

খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে এই গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ প্রমুখ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading