বিমান ভাড়ায় ‘অনিয়ম অনুসন্ধানে’ নামছে কমিটি

বিমান ভাড়ায় ‘অনিয়ম অনুসন্ধানে’ নামছে কমিটি

উত্তরদক্ষিণ। বুধবার (১৯ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৩৫

বিমান ভাড়ায় ‘দুর্বৃত্তপনা’ ঠেকাতে অনুসন্ধানে নামছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটি।

মন্ত্রণালয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে প্রায় ২৫টি এয়ারলাইন্স কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেছেন কমিটির সদস্যরা।

বৈঠকের আগে নাসিমুল গনি বলেন, আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে৷ শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়, বিভিন্ন সমস্যা আছে৷

“আমরা একটা বিষয় নিয়ে অনুসন্ধান করার চেষ্টা করছি৷ আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায়, তাদের টিকেটের দাম অনেক বেশি পড়ে যায়৷ এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে, বিধি আছে৷ এর কিছু প্রতিপালন হচ্ছে, আর কিছু হচ্ছে না৷ কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে৷ এই জিনিসটা অনুসন্ধান করতে আমরা বসেছি৷”

তিনি বলেন, বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট) তাদের নিয়ে বসেছি৷ তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি৷ একইসঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে এ কারণেই এই প্রচেষ্টা৷ এটা আমাদের মত করে আমরা তদন্ত করব৷

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading