একটা গোষ্ঠী চাচ্ছে না আমরা স্থিতিশীল হই : আইজিপি

একটা গোষ্ঠী চাচ্ছে না আমরা স্থিতিশীল হই : আইজিপি

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৭:২২

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই। তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটা তো খুব স্বাভাবিক বিষয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পিটিআইয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

আইজিপি সাংবাদিকদের বলেন, এমনিতে শুধু ক্রিমিনাল, তারা হয়তো মনে করছে এখন আমাদের ধরে আদালতে চালান দিয়ে দেবে। এর চেয়ে বেশি কিছু করবে না। এই সরকারের প্রতিশ্রুতি, আমরা মানবাধিকার নিশ্চিত করেই অপরাধ নিয়ন্ত্রণে আনবো।

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাইয়ের বিষয়ে তিনি বলেন, শুধু গত রাতে না, আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আমরা শনিবার সকালে সিদ্ধান্ত নিয়েছি– র্যাব, অ্যান্টিটেরোরিজম ইউনিট ও ডিএমপি যৌথভাবে একটা প্যাট্রোল প্রোগ্রাম চালাবে। এতে পরিস্থিতির উন্নতি না হলে আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে। আইজিপি বলেন, আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও পাচ্ছি। আশা করি, পরিস্থিতির উন্নতি হবে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading