কেমন শহর চায় নগরবাসী, জানতে চায় ডিএনসিসি

কেমন শহর চায় নগরবাসী, জানতে চায় ডিএনসিসি

উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ০৮:০০

সাধারণ মানুষ, নগরবাসী কেমন শহর চায়, তাদের প্রত্যাশা অনুযায়ী শহরে কি ধরনের বিষয়গুলো সংযুক্ত করলে ভালো হবে— এমন তথ্য নগরবাসীর কাছে জানতে চেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডিএনসিসির ফেসবুক পেজে পোস্ট করে নগরবাসীর এমন মতামত জানতে চেয়েছে। পাশাপাশি মতামত জানাতে একটি লিঙ্ক ও কিউআর কোড দেওয়া হয়েছে।

ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, আপনাদের অংশগ্রহণই পরিবর্তনের প্রথম ধাপ। আপনারা কেমন শহর চান, কেমন নাগরিক সেবা চান জানাতে নিচের লিঙ্কে ক্লিক করে জানিয়ে দিন।

ডিএনসিসির করা পোস্টে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজের দেওয়া বার্তায় বলেছেন, প্রিয় ঢাকা (উত্তর) বাসী, আমি, মোহাম্মদ এজাজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। কিন্তু এই দায়িত্ব একার নয়-এই শহর আমাদের সবার এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব নয়। আমি সত্যিই জানতে চাই, আপনার এলাকায় কি কি সমস্যা রয়েছে?

এই সমস্যাগুলোর কি ধরনের সমাধান আপনি কল্পনা করেন? এই শহর নিয়ে আপনার কোনো প্রিয় স্মৃতি আছে? কেমন হলে এই শহরকে আপনার স্বপ্নের শহর মনে হবে? আপনার মতামত জানাতে গুগল ফর্ম লিঙ্কটি ক্লিক করুন অথবা কিউ আর কোড স্ক্যান করুন।

তিনি উল্লেখ করেন, আমরা সহযোগিতামূলক নগর শাসনে বিশ্বাস করি, যেখানে সিদ্ধান্ত জনগণকে সঙ্গে নিয়ে হয়। আপনার মতামত দিন, চলুন একসঙ্গে একটি ন্যায্য, মানবিক ও বাসযোগ্য ঢাকা তৈরি করি আপনাদের অংশগ্রহণই পরিবর্তনের প্রথম ধাপ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading