মির্জাগঞ্জে হঠাৎ অগ্নিকান্ড অল্পের জন্য বেঁচে গেল অসংখ্য প্রাণ
উত্তরদক্ষিণ। বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৮:২০
মির্জাগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র সুবিদখালী বাজারের কোল ঘেঁষা ঢাকা-বরগুনা প্রধান সড়ক এর পাশে অবস্থিত হার্ডওয়ার ও মেকানিক পার্টসের ২টি দোকান ঘর হঠাৎ আগুন ধরে।
এ সময় স্থানীয়রা আগুনের লেলিহান শিখা ও কালো ধোয়া দেখে ছুটে আসে আগুন নেভানোর জন্য । মেকানিক পার্টসের দোকানঘর থেকে প্রথম অগ্নি উৎপাত সৃষ্টি হয় যা নিমিষে ছড়িয়ে পড়ে পাশের দোকানে ও বিল্ডিং এ।
মেকানিক পার্টসের দোকানের মধ্যে একটি এলপিজি গ্যাস ভরা সিলিন্ডার ছিল এবং জ্বলন্ত আগুনের মধ্যে অখন্ড অবস্থায় ছিল যা আর কিছু সময় আগুনের মধ্যে থাকলে হয়তো সিলেন্ডার টি ব্লাস্ট হয়ে অসংখ্য সাধারণ মানুষের প্রাণনাশের সম্ভাবনা ছিল, কিন্তু স্থানীয় কিছু সাহসী মানুষেরা সুপার হিরোর মত জীবনের ঝুঁকি নিয়ে দাউ দাউ করা জলন্ত অগ্নিশিখা এর মধ্য থেকেই গ্যাস সিলিন্ডার টিকে বাহিরে বের করে আনে এবং অসংখ্য মানুষ এর মৃত্যু ও ভয়াবহ দুর্ঘটনার ক্ষয় ক্ষতি থেকে বেঁচে যায়।
অগ্নিকাণ্ডের তীব্র তাপদাহে পাশে থাকা আবাসিক বিল্ডিং পুড়ে ফাটল ধরে ও জানালার কাচ ভেঙে যায়, যা বিল্ডিং এর ভিতরে অবস্থানরত মহিলা ও শিশু আতঙ্কগ্রস্থ হয়ে পরে ।
ফায়ার সার্ভিসকে আহ্বান জানানোর পর ফায়ার সার্ভিস টিম আসতে আসতে পাশে থাকা হার্ডওয়ারের দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে যা আরো ভয়াবহতার রূপ নেয়।
এবং ফায়ার সার্ভিস তাদের টিম নিয়ে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস টিমকে সহায়তা প্রদান করে মির্জাগঞ্জ থানার পুলিশ।
এ সময় দুর্ঘটনার খবর শুনতে পেয়ে যথাযথ সময় পরিদর্শন করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। এসময় তিনি ফায়ার সার্ভিস টিমকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করে বের করার আদেশ দেন।
ইউডি/এআর

