চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয়রা

চবি ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয়রা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১২:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সীমাকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চকবাজার থানার গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীমা সীমা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নারী গ্রুপ ‘সংগ্রাম’-এর নেতৃত্ব দিতেন। এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের সময় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি নেন। তবে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর তিনি আর চাকরিতে যাননি।

জানা যায়, নগরীর গোলপাহাড় এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু লোকজন তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

চকবাজার থানার ওসি জাহেদুল কবির বলেন, বিক্ষুব্ধ কিছু লোকজন চবি শাখা ছাত্রলীগের এক নেত্রীকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading