মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ পরিবার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৬:৫০

দেশের ৫০ লাখ পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেবে সরকার। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষে ১ কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময়’ সভায় এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, মাসে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করতে ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস’র মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে জানান। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন, বাকিগুলো দ্রুতই সমাধানের আশ্বাস দেন।

উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনও ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।এ জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেন উপদেষ্টা। সরকারের সুলভ ও বিনামূল্যে দেওয়া খাদ্যশস্য সঠিক উপকারভোগীর কাছে সঠিক পরিমাণে পৌঁছানোর কথা জানান তিনি।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading