পয়েন্ট ভাগাভাগি করে নিল বাংলাদেশ ও পাকিস্তান

পয়েন্ট ভাগাভাগি করে নিল বাংলাদেশ ও পাকিস্তান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৭:১০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বড় আশা নিয়েই খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু কেবল হতাশাই উপহার দিয়েছে তারা। প্রথম দুই ম্যাচে হেরে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্বেই। একই দশা হয়েছে পাকিস্তানের। আজ বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুদলের। কিন্তু সেটি আর হয়নি বৃষ্টির কারণে। পয়েন্ট ভাগাভাগি করেছে তারা।

রাওয়ালপিন্ডিতে কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। এতে পয়েন্ট ভাগাভাগি করে নিল বাংলাদেশ ও পাকিস্তান। যদিও এই পয়েন্টের নেই কোনো মূল্য।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি হয়নি। ৩টায় মাঠ পরিদর্শন করা হয় এক দফা। তখনও আসেনি গ্রিন সিগনাল। কাভার দিয়ে ডাকা ছিল মাঠ। পরে আর সেটি ওঠানো হয়নি। একটি বলও গড়ায়নি মাঠে। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।

টেবিলে অবশ্য পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা পাকিস্তান ‍দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিউজিল্যান্ডও হেঁটেছে একই পথে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading