সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: উপদেষ্টা সাখাওয়াত

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: উপদেষ্টা সাখাওয়াত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৭:০৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলার মত লোক বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন এ মন্তব্য করেন।

গত মঙ্গলবার সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ‘মারামারি-কাটাকাটি আর কাদা ছোড়াছুড়ি’ বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ‘বিপন্ন হবে’ বলে হুঁশিয়ার করে তিনি বলেন, আমি আজকে বলে দিলাম, নইলে বলবেন সতর্ক করিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটা উনাকে চিনি, ভেরি স্ট্রেইট ফরোয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের উপর বলার মত লোক। উনি কী বলেছেন, না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারব না। উনিই দিতে পারবেন।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading