স্বৈরাচারের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার চেষ্টা করছে: প্রেস সচিব

স্বৈরাচারের দোসররা বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার চেষ্টা করছে: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২৩:৫০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, পতিত সরকারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে চব্বিশের পরাজিত শক্তির এই অপচেষ্টাকে রুখে দিতে হবে তরুণদের।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত দুই দিনব্যাপী সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার শেষদিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত বিতর্ক-বিশ্লেষণ এবং আলোচনার মাধ্যমে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ এখন যুগ-সন্ধিক্ষণে মন্তব্য করে শফিকুল আলম বলেন, এখন সময় এসেছে মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার। কেউ যেন নাগরিকের অধিকার কেড়ে না নেয় সে বিষয়ে সচেতন থাকতে হবে।

প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি জায়গায় নারীদের সরব উপস্থিতি ছিল। শেখ হাসিনাকে বিতাড়িত করতে নারীদের কৃতিত্ব অনেক। নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছেন।

তিনি বলেন, জুলাই-আগস্টে সব কাজ শেষ হয়নি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে সামনে কাজ করতে হবে।

প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশের একটা বড় অংশ এখন সিটিজেন জার্নালিজম করে। অজ্ঞতার কারণে অনেকে ভুল তথ্য প্রচার করে ফেলে। তবে এ বিষয়ে প্রশিক্ষণ থাকলে এমন ভুল প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও বাংলানিউজ২৪ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেল।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading