রমজানের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রমজানের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১২:৫০

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস ক‌বে শুরু হ‌বে, তা জানা যা‌বে শ‌নিবার সন্ধ‌্যায়। পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে বৈঠ‌কে বস‌বে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দে‌বে সরকার।

শনিবার (১ মার্চ) বাদ মাগরির জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক হবে। সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ ক‌রে‌ছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading