নতুন ছাত্র সংগঠনের প্রথম কর্মসূচি অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত

নতুন ছাত্র সংগঠনের প্রথম কর্মসূচি অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৪০

নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ শনিবার (১ মার্চ) প্রথম কর্মসূচি দিয়েছে। প্রথম কর্মসূচিতে তারা রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করবেন।

আজ বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘এটা আমাদের প্রথম কর্মসূচি।’

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সোহেল রানা সাব্বির বলেন, ‘আমরা কোনও র‍্যালি বা সমাবেশ করবো না। শুধু কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেই চলে আসবো।’

এ সময় আরও ছিলেন– সংগঠনটির ঢাবি সংসদের সদস্য সচিব মহির আহমেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিনসহ একাধিক কেন্দ্রীয় ও ঢাবি সংসদের সদস্য।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading