সমর্থকদের রমজানের শুভেচ্ছা জানালো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো

সমর্থকদের রমজানের শুভেচ্ছা জানালো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ মার্চ, ২০২৫, আপডেট ১৭:০০

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মাস রমজান। এ পবিত্র মাসে মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের আহার থেকে বিরত রেখে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে।

সোমবার (১ মার্চ) থেকে সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অনেক দেশ রোজা পালন শুরু করছে। চাঁদের দেখা পেলে বাংলাদেশসহ বাকি দেশগুলোতে শনিবার (২ মার্চ) থেকে রোজা পালন শুরু করবে।

এদিকে সারা পৃথিবীব্যাপীর মুসলিম সমর্থকদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সামাজিক মাধ্যমে লিখেছে, ‘রমজান কারিম মাদ্রিদিস্তাস! রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরব ও ইসলামী জাতিকে পবিত্র মাসের শুভেচ্ছা।’

আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লিখেছে, ‘সবাইকে পবিত্র রজমানের শুভেচ্ছা।’

ইংলিশ ক্লাব আর্সেনাল লিখেছে, ‘যারা এই মাসটি উদযাপন করবেন, তাদের প্রত্যেককে নিরাপদ এবং পবিত্র রমজানের শুভেচ্ছা।’

প্রিমিয়ার লিগের চলতি আসরে চ্যাম্পিয়নের দৌড়ে থাকা লিভারপুল লিখেছে, ‘লিভারপুলের পক্ষ থেকে সবাইকে রমজান মোবারক।’

ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘যারা উদযাপন করছেন তাদের জানাই রমজান মোবারক।’

ম্যানচেস্টার সিটি লিখেছে, ‘সারা বিশ্বে যারা উদযাপন করছেন, সবাইকে রমজানের শুভেচ্ছা।’

চেলসি লিখেছে, ‘চেলসি ফুটবল ক্লাব থেকে সবাইকে রমজান মোবারক।’

এদিকে ফরাসি ক্লাব লিখেছে, ‘পিএসজির সকল সমর্থককে রমজান মোবারক। আমরা আপনাদের একটি আশীর্বাদ ও কল্যাণমন্ডিত মাসের এবং প্রিয়জনদের সঙ্গে চমৎকার মুহূর্ত কামনা করি।’

অন্যদিকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস লিখেছে, ‘রমজান মোবারক সাদা-কালোরা। মুসলিম জাতিকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছে জুভেন্টাস।’

ইন্টার মিলান লিখেছে, ‘ইন্টার পরিবারের পক্ষ থেকে ভালবাসা, একতা এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে পূর্ণ একটি পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এলো রমজান, আর তাতে আমরা খুশি।’

এসি মিলান লিখেছে, ‘এসি মিলান পরিবারের যারা (রোজা) পালন করছেন, সবাইকে রমজানের শুভেচ্ছা।’

এর বাইরেও ইউরোপের আরও একাধিক ক্লাব সারাপৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা তাদের সমর্থকদের রজমানের শুভেচ্ছা জানিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading