‘গণআত্মাহুতির’ হুমকি দিলেন শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

‘গণআত্মাহুতির’ হুমকি দিলেন শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

উত্তরদক্ষিণ। শনিবার (০১ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০

হাই কোর্টের রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা নিয়োগ না পেলে ‘গণআত্মাহুতির’ হুমকি দিয়েছেন।

শনিবার (০১ মার্চ) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ‘প্রতীকী ফাঁসি’ কর্মসূচি পালন করে এ হুমকি দেন।

নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ২৪ দিন টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। দুই বিভাগে নিয়োগ সুপারিশ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেওয়া হাই কোর্টের রায় পুনর্বিবেচনায় আপিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার সেই আপিল শুনানির তারিখ নির্ধারিত আছে। এদিন আপিল বিভাগের রায় আসতে পারে বলে আশা প্রার্থীদের।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে ‘মার্চ ফর জাস্টিস’ শিরোনামে র‍্যালি বের করেন।

র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে ফের শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়। পরে তারা সেখানেই অবস্থান নেন। রাতেও তারা সেখানে অবস্থান করছিলেন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিয়োগ বাতিল হওয়া আন্দোলনর প্রার্থী মো. মজিবুর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগ নিশ্চিতের দাবিতে আমরা বিকালে প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেছি। এসময় ছয়জন প্রার্থী গায়ে কাফনের কাপড় জড়িয়ে গলায় ফাঁসির দড়ি পরে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। আরও বেশ কয়েকজন প্রার্থী গায়ে কাফনের কাপড় জড়িয়ে নিজেদের শেকলবন্দি করে কর্মসূচিতে অংশ নেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading