এনসিপির সমাবেশে বাস রিকুইজিশন সরকারের কোনো হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশন সরকারের কোনো হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। শনিবার (০১ মার্চ), ২০২৫, আপডেট ২৩:১৫

ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিটি) সমাবেশে পিরোজপুরের জেলা প্রশাসকের সহায়তায় সরকারি বাস নিয়ে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেদষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ নিয়ে মিডিয়ার যেসব খবর আসছে তা অতিরঞ্জিত।

শনিবার (০১ মার্চ) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোন হস্তক্ষেপ নেই।

শফিকুল আলম বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজেশন করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ আসছে যে পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছে। এর কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজেশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোন ভুমিকা নেই’।

তিনি আরো বলেন, পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুজেশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যারা আহত ও নিহত হয়েছেন এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। তারা অনুরোধ করেছিল ৫টি বাস দিয়ে হেল্প করতে। সেই প্রেক্ষাপটে হয়তো বাসের ব্যাপারে হেল্প করেছেন ডিসি। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোন জ্বালানী তেল বা অন্যান্য কোন খরচ দেওয়া হয়নি বলে ডিসি জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। দেশে আরও এ ধরনের আরও কোন ঘটনা ঘটেছে কি-না সে ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন। তবে মিডিয়ায় যেসব খবর আসছে তার বেশিরভাগই অতিরঞ্জিত।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading