বায়তুল মুকাররম প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

বায়তুল মুকাররম প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৪০

বায়তুল মুকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে চলছে ইসলামি বইমেলা। আজ রবিবার (০২ মার্চ) এই মেলার দ্বিতীয় দিন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে গতকাল শনিবার থেকে এই মেলার আয়োজন করা হয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন। এসময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, পরিচালকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ধর্ম উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত মেলা চলবে পুরো রমজান মাসব্যাপী। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।

এবারের মেলায় মোট ৬৪টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাচ্ছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সকল বইয়ে দেয়া হচ্ছে ৩৫ শতাংশ কমিশন।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading