মির্জাগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় রাখতে অভিযান

মির্জাগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় রাখতে অভিযান

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৯:৪৫

মির্জাগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় নিত্য পণ্যদ্রব্য সহনীয় পর্যায়ে রাখতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (২ মার্চ) পহেলা রমজানে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

প্রয়োজনীয় নিত্যপণ্য কোন অসাধু ব্যবসায়ী বৃদ্ধি করতে না পারে, প্রয়োজনীয় দ্রব্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহনীয় পর্যায়ে থাকে সেই লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে ফলের দোকান, কাঁচা বাজার, ইফতারির দোকান ও মু‌দি দোকা‌নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মূল‌্য তা‌লিকা সংরক্ষণ না করা, অস্বাস্থ‌্যকর উপা‌য়ে খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে ৫ টি মামলায় ৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

একই সাথে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, রাস্তার পাশে, ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে শামীম হাওলাদার, অফিসার ইন চার্জ, মির্জাগঞ্জ থানা,তার সঙ্গীও ফোর্স, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading