দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে রেকর্ড রেমিট্যান্স

দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে রেকর্ড রেমিট্যান্স

উত্তরদক্ষিণ। রবিবার (০২ মার্চ), ২০২৫, আপডেট ২১:০০

ফেব্রুয়ারি মাসে দেশে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৯৪ কোটি টাকা। এটি ফেব্রুয়ারি মাসে দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স।

রবিবার (০২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর ফেব্রুয়ারিতে দেশে ২০২ কোটি ডলার রেমিট্যান্স আসে। এই হিসেবে গত বছরের তুলনায় এ বছর ফেব্রুয়ারিতে ২৫ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। দেশের ইতিহাসে এর আগে ফেব্রুয়ারিতে এত বেশি রেমিট্যান্স আসেনি।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে এক হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে এসেছে এক হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading