আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ১৬ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ১৬ সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

উত্তরদক্ষিণ। রবিবার (০২ মার্চ), ২০২৫, আপডেট ২৩:৫০

ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো বাস্তবায়নে নিয়মিত মনিটর করা হচ্ছে।

রবিবার (০২ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যা ব, আনসার, কোস্ট গার্ড সদস্যদের নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে চলছে ‘ডেভিল হান্ট’ অভিযান। ঢাকা শহরের আশপাশে বিশেষ করে টঙ্গী, বছিলা, কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি ও আনসার সদস্যরাও যাতে ঢাকার অলিগলিতে টহল দিতে পারে, সেজন্য মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল বাড়ানো ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মশালা করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ ও পাবলিক প্রসিকিউটরদের অংশগ্রহণে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগে’র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপপুলিশ কমিশনার, সেনাবাহিনীর ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনার বিষয়ে গণমাধ্যমে ব্রিফ করছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চৌকি, চেকপোস্ট ও অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিতের পাশাপাশি অতিরিক্ত টহল দল নিয়োজিত করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading