স্ত্রী-সন্তানকে ঘর থেকে বের করে দিলেন স্বামী
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৫: ০০
ঝালকাঠিতে স্ত্রী ও দুই সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী শাহিন হাওলাদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাবিয়া আক্তার সুমী সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের সুলতান হোসেন মুন্সির মেয়ে।
জানা গেছে, ১৩ বছর আগে নবগ্রাম ইউনিয়নের বাউকাঠির মুনসুর আলীর ছেলে শাহীন হাওলাদারে সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় সুমির। বিয়ের এক বছর পর থেকেই যৌতুক দাবিসহ খুঁটিনাটি বিষয়ে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন শাহিন হাওলাদার। বিদেশে যাওয়ার জন্য স্ত্রীর কাছে তিন লাখ টাকা দাবি করেন শাহিন। টাকা না পেয়ে স্ত্রী-সন্তানকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন তিনি।
অভিযোগ করে রাবিয়া আক্তার সুমী বলেন, একজন স্বামীর কর্তব্য তার স্ত্রী-সন্তানকে ভালো রাখা। তাদের পড়া লেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করা। তবে তিনি এগুলা না করে বাইরে বাইরে থাকেন। আমার দুই ছেলে ভরণপোষণ পড়ালেখার খরচ দেয় না । সবসময় খারাপ ব্যবহার করে। আমি আমার সন্তানদের নিয়ে স্বামীর সংসারে থাকতে চাই।
স্থানীয় ইউপি সদস্য মো. তসলিম হোসেন বলেন, এর আগেও শাহীন তার স্ত্রীকে নির্যাতন করেছে। আমরা সালিশি করে মীমাংসা করে দিয়েছি। এর পরেও স্ত্রী ও সন্তানদের নির্যাতন করছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত শাহীন হাওলাদার বলেন, সুমীকে ডিভোর্স দেওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলতে চাই না যা বলার আদালতে বলব।
ইউডি/আরকে

