ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা, স্বামী পলাতক 

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা, স্বামী পলাতক 

উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ মার্চ, ২০২৫, আপডেট ১৬: ৩০
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যার পর পালিয়ে গেছে স্বামী আমীর হোসেন।

রবিবার (০২ মার্চ) দিনগত রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার (২৫) ও তিথি আক্তার (১৫)। স্মৃতির সঙ্গে বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের বিয়ে হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছে। আমীর হোসেন পালিয়ে গেছে।

স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, ওই কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুত ধরতে পুলিশের বিশেষ একটি দল কাজ করছে। 

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading