নির্বাচন পেছাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস

নির্বাচন পেছাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, আপডেট ১৭:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেয়ার অজুহাত তৈরি করা যাবে না। দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখে বাইরে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, ‘একজনের চিন্তা চেতনা মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে পারে।’

ছাত্রদের নতুন দল গঠন নিয়ে এই বিএনপি নেতা বলেন, ‘আগে কখনো কোটা আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন দল গঠন করবে বলে আমরা শুনি নাই। নির্বাচনকে পিছিয়ে দেয়ার অজুহাতকে জনগণ পছন্দ করছে না।’

রবিবার (২ মার্চ) সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। এরপর রোববার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading