অধ্যাপক সি আর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা

অধ্যাপক সি আর আবরার হচ্ছেন শিক্ষা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাচ্ছেন। আগামীকাল বুধবার তার শপথ হতে পারে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সরকারি পরিবহন সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading