স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১৫১৯০০ টাকা

স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি ভরি ১৫১৯০০ টাকা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ০৯:১০

স্বর্ণের দামে আবার নতুন রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় চারদিনের ব্যবধানে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে৷ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড করেছে। বুধবার (০৫ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে টানা গত ২৪, ২৮ ফেব্রুয়ারি ও ০২ মার্চ তিনবার স্বর্ণের দাম কমানো হয়। তার আগে টানা ৮ বার গত ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। এখন পর্যন্ত ভালো মানের ১ ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। আজ সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে, নতুন করে দাম বাড়ানোর ফলে স্বর্ণের প্রতিভরির দাম ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম নির্ধারণ করেছে। পরে স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯০৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৮৫ টাকা বাড়িয়ে ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ০২ মার্চ সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪৯৬ টাকা কমিয়ে ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৬ টাকা কমিয়ে ১ লাখ ২১ হাজার ৩৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৩২ টাকা কমিয়ে ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ২৮ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৭০ টাকা কমিয়ে ১ লাখ ২৩ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৭৯ টাকা কমিয়ে ১ লাখ ১ হাজার ৭২২ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ২৪ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা, ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা কমিয়ে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০৫ টাকা কমিয়ে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকা নির্ধারণ করা হয়।

গত ২১ ফেব্রুয়ারি সব থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা, ২১ ক্যারেটের দাম ৩ হাজার ১০৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৬৫৯ টাকা বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে গত ১৮ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ২৩ হাজার ৭৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়।

গত ১১ ফেব্রুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৯০২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading