মণিপুরে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

মণিপুরে শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশও

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ১২:৩০

ইন্ডিয়ার মণিপুরে মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর প্রভাব অনুভূত হয়েছে সিলেটসহ বাংলাদেশের সীমান্ত এলাকায়ও।

বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুরের ইয়াইরিপক শহর থেকে ৪৪ কিলোমিটার পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। সাধারণত অল্প গভীরতায় সৃষ্ট ভূমিকম্পগুলো বেশি ভয়ংকর হয়ে থাকে। তবে তাৎক্ষণিকভাবে এদিনের ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউডি/সিফাত

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading