মধুখালীতে বসতঘরে আগুন পুড়ে মারা গেলেন বৃদ্ধা

মধুখালীতে বসতঘরে আগুন পুড়ে মারা গেলেন বৃদ্ধা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৫ মার্চ, ২০২৫, আপডেট ১৬:00

ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে জবেদা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রাশেদুল আলম। জবেদা খাতুন ওই গ্রামের বাসিন্দা মৃত জলিল মোল্লার স্ত্রী।

স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন।

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আগুনে বসতঘরের মধ্যে আটকে পড়ে বৃদ্ধা জবেদা খাতুন পুড়ে নিহত হন বলে জানতে পেরেছি। খবর পেয়ে মধুখালী দমকল বাহিনীর একটি দল পৌনে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কাজ করে আগুন নেভায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. রাশেদুল আলম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি বসতঘরের ৩ রুম ও একটি রান্নাঘর পুড়ে যায়। ওই সময় বৃদ্ধা জবেদা খাতুন ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না। এ সময় ঘরের মধ্যে আটকা পড়ে জবেদা খাতুন নামে এক বৃদ্ধা মারা যান। মরদেহটি উদ্ধার করে মধুখালী থানার এসআই মাহমুদুল হকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ইউডি/আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading