ইফতারে স্বাদে ভিন্নতা আনতে পারে ‘শাহী টুকরা’
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, আপডেট ১১:০০
চলছে রমজান মাস। এই সময়ে ইফতারে নানা রকম পদ বানানো হয় বাড়িতে। স্বাদে ভিন্নতা আনতে ইফতারে বানাতে পারেন শাহী টুকরা।
উপকরণ: দুধ, ১ লিটার,কনডেন্সড মিল্ক আধ কাপ, পাউরুটি ৪ টুকরা, ঘি ৫ চামচ, তেল ৫-৬ চামচ, এলাচ গুঁড়ো এক চামচ, কেশর পরিমাণ মতো, কাজু বাদাম, কাঠবাদাম ও কিশমিশ স্বাদমতো
প্রস্তুত প্রণালি: একটি কড়াইয়ে ঘি গরম করে টুকরো করে রাখা কাজু আর কাঠ বাদাম হালকা করে ভেজে নিন। শেষে কিশমিশ দিয়ে একটু নেড়ে নিন। একটি বাটিতে নামিয়ে নিয়ে আলাদা করে রেখে দিন। এর পরে তিন কোনা করে কেটে রাখা পাউরুটির টুকরোগুলি লাল করে ঘিয়ে ভেজে নিন। দুধ ফুটিয়ে গাঢ় করে নিন। ১ লিটার দুধ জ্বাল দিয়ে আধ লিটার করে নিন। দুধ ঘন হয়ে গেলে তাতে কনডেন্সড মিল্ক মেশান। কেশর আর এলাচ গুঁড়ো দিয়ে মিশ্রণটি আরও পাঁচ মিনিট ঘন করে নিন। বার বার নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যাতে দুধ পাত্রের গায়ে না লেগে যায়। মিশ্রণটি ঘন হয়ে চুলা বন্ধ করে ঠান্ডা করে নিন। একটি থালায় ভেজে রাখা পাউরুটিগুলি সাজিয়ে নিন। তার উপর ঘন দুধের মিশ্রণটি ছড়িয়ে দিন। কাজু, কাঠবাদাম কুচি আর কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন শাহী টুকরা।
ইউডি/কেএস

