‘চাঁদা’ দাবির অভিযোগে যুবদল নেতাকে পেটালেন নিজ দলের নেতাকর্মীরা

‘চাঁদা’ দাবির অভিযোগে যুবদল নেতাকে পেটালেন নিজ দলের নেতাকর্মীরা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২০

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পিটিয়েছেন নিজদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচতলায় এ ঘটনা ঘটে।

যুবদল নেতা নৌশাদ শিকদারকে পেটানোর ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরই বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মিঠামইন বাজারে শিকদার গেস্টহাউসের নিচতলায় শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল মিয়া ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক মো. সজীবের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নৌশাদ শিকদারের ওপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

টুটুলের অভিযোগ, এক মাস আগে তার দাদার দোকান জোর করে বন্ধ করে দেয় নৌশাদ। দোকানটি চালু করতে হলে তাকে নগদ ১ লাখ টাকা চাঁদা দেয়ার দাবি করেন।

তবে নৌশাদ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো চাঁদা দাবি করিনি। আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ১০ থেকে ১২ জন মিলে আমাকে লাঠিসোঁটা দিয়ে পেটানো শুরু করে দেয়। আমি এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেব।’

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, এ ব্যাপারে এখনও কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading