বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চায় মেঘালয়

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৪৫

ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ও দেশটির অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চেয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা।

শুক্রবার (৭ মার্চ) মেঘালয়ের রাজধানী শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত এই করিডোর করিডোরটির দৈর্ঘ্য হবে ১০০ কিলোমিটার বা তার চেয়ে বেশি।
  
মুখ্যমন্ত্রী বলেন, ১০০ কিলোমিটারের এই করিডোরটি নির্মাণ হয়ে গেলে মেঘালয়ের তুরা, বাঘমারা, ডালু ও ডাউকি জেলার সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন সম্ভব হবে। এতে ভ্রমণে সময় এবং খরচ ২৫-৬০ শতাংশ কমে যাবে।

কনরাড সাঙমা বলেন, যদি বাংলাদেশের মধ্যে দিয়ে হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হয়, তাহলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে। এটি হবে একটি বিকল্প অর্থনৈতিক করিডর।
  
তবে কবে নাগাদ এটি হতে পারে, তা বলা একটু কঠিন উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারও যুক্ত। বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এ ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছিল নয়াদিল্লি। আমরা এ ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাব।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading