টাঙ্গাইলে জেলা প্রশাসকের নেতৃত্বে নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালি

টাঙ্গাইলে জেলা প্রশাসকের নেতৃত্বে নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালি

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৪:০০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বের হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনটি উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।

শনিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক শরীফা হকের নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গিয়ে শেষ হয়।

এই দিনের আলোচনা সভারও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন।

সভায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমেনা রহমান। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

সভায় নারী পুরুষ সমতা, বেতন বৈষম্য, নারী অধিকার, বাল্য বিয়েসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading