ইফতারে মজাদার লাচ্ছি

ইফতারে মজাদার লাচ্ছি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৩:১২

প্রকৃতিতে একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। সারাদিন রোজা রাখার পর ইফতারে কমবেশি সবারই মন চায় ঠান্ডা কিছু কিছু খেতে। গরমের এই সময় শরীরের পানিশূন্যতা রোধে ইফতার ও সেহেরিতে পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া উচিত। সেক্ষেত্রে ইফতারে বানাতে পারেন বিভিন্ন ধরনের লাচ্ছি।

কলার লাচ্ছি
উপকরণ: ২৫০ লিটার ঠান্ডা পানি, ১৫০ গ্রাম মিষ্টি দই, ২ টি পাকা কলা, ১ থেকে ২ চামচ মধু , সামান্য এলাচ

প্রস্তুত প্রণালি: পানি ছাড়া সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি।

পুদিনা পাতার লাচ্ছি
উপকরণ: ৫ চামচ পুদিনা পাতার কুচি, ২ কাপ দই, সামান্য লবণ, আধা চামচ ভাজা জিরা, ১ কাপ পানি, কয়েক টুকরা বরফ

প্রস্তুত প্রণালি: দই, জিরা, লবণ আর পুদিনা পাতা ব্লেন্ডারে দিয়ে ভাল ভাবে ব্লেন্ড করে নিন। এবার এতে পানি ও বরফের টুকরা দিন। ভালভাবে ব্লেন্ড করুন। গ্লাসে পরিবেশনের আগে সামান্য পুদিনা পাতা ও ভাজা জিরা যোগ করুন।

প্লেইন লাচ্ছি
উপকরণ: ২/৩ কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, চিনি প্রয়োজন অনুযায়ী,স্বাদ মতো বিট লবণ

প্রস্তুত প্রণালি: সবগুলোর উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ড করুন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

চকলেট লাচ্ছি
উপকরণ: এক কাপ মিষ্টি দই, আধা কাপ পানি, চিনি প্রয়োজন অনুযায়ী, ২ টেবিল চামচ চকলেট সিরাপ

প্রস্তুত প্রণালি: সবগুলো উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢালার আগে সামান্য চকলেট সিরাপ ছড়িয়ে দিন। পরিবেশনের আগে গ্লাসে চকলেটের গুঁড়া ছড়িয়ে দিতে পারেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading