শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

শেরপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৯:০০

শেরপুরের নকলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া প্রতিবেশী শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার জন্য কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেন। খবর পেয়ে শিশুটির মা ভুট্টাক্ষেতের দিকে গেলে দৌড়ে পালিয়ে যান চান মিয়া। তখন মেয়েটি মাটিতে কাতরাচ্ছিল। পরে চান মিয়া এলাকার বিভিন্নজনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। শিশুটির মা পরিবারের লোকজনদের সঙ্গে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, থানায় মামলা রুজু হলে অভিযান চালিয়ে শনিবার রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেপ্তার করি এবং রবিবার আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading