পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল যুবকের

উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৭: ৪৫

ঝালকাঠির নলছিটিতে মোটর দিয়ে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রুবেল হাওলাদার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব এলাকায় হাজীবাড়িতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম। নিহত রুবেল হাওলাদার ওই এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটর দিয়ে পুকুরের পানি সেচ করছিলেন রুবেল। এ সময় অসাবধানতার জন্য  বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading