মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা

মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৩:০০

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা বিজয় সভাকক্ষে মহড়া পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বারের সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন শেখ, সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রকৌশলী আবদুল্লাহ আল রাশেদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, মুকসুদপুর পল্লী বিদ্যুৎ এর ডিজিএম তুষার আহমেদ, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, মহারাজপুর ইউনিয়ন পরিষদ প্রতিনিধি হুসাইন আহমেদ কবির, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ।

এ সময় জনসচেতনতায় অগ্নিকাণ্ড নির্বাপণ প্রতিরোধে করনীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

এর আগে উপস্থিত সকলের মাঝে কিভাবে অগ্নিকাণ্ড ঘটে ও পরবর্তী সময়ে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading