বোচাগ‌ঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দা‌বি‌তে বি‌ক্ষোভ

বোচাগ‌ঞ্জে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দা‌বি‌তে বি‌ক্ষোভ

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৩:৫৫

দেশব্যাপী সংঘঠিত ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দা‌বি‌তে দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে বি‌ক্ষোভ মি‌ছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে সম্মিলিত কোচিং পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন কো‌চিং সেন্টা‌রের শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

সকাল ১১টার দিকে সেতাবগঞ্জ বড় মাঠ থেকে বি‌ক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন মিছিলকারীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে এসে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন— জে‌মি আক্তার, মো. রিফাতুজ্জামান রিফাত, মো. ঈশান আল মাহমুদ, মো. মাহদী আল মুবিন, মো. সেলিম পারভেজ, বিজয় দেবশর্মা, মো. মিরাজুল ইসলাম, হা‌সিবুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, মাহবুব হোসেন প্রমুখ।

বক্তারা দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না। রাষ্ট্রকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading