কথা বললেই রিমান্ড ও মামলা বাড়ে: পলক

কথা বললেই রিমান্ড ও মামলা বাড়ে: পলক

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৫:৪৫

কথা বললেই রিমান্ড ও মামলার সংখ্যা বাড়ে বলে অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জুনাইদ আহমেদ পলককে দুপুর ১২টার পর কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সেখান থেকে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় জুনাইদ আহমেদ পলককে। তাকে হাজতখানায় রাখা হয়েছে।

শুনানিকালে জুনাইদ আহমেদ পলককে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে তোলা হবে।

প্রিজন ভ্যান থেকে হাজতখানায় নেওয়ার পথে জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের বলেছেন, “কথা বললেই রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে। পেছনে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। কথা বলার অধিকার কি আমাদের আছে?”

জুনাইদ আহমেদ পলক এখন পর্যন্ত ৭৮টি মামলার আসামি বলে জানিয়েছেন তিনি। গত ৬ ফেব্রুয়ারি জুনাইদ আহমেদ পলককে দুদকের দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১২ ডিসেম্বর জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মামলার তথ্য অনুযায়ী, জুনাইদ আহমেদ পলকের ২৪টি ব্যাংক হিসাবে ঘুষ, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা হয়। এর মধ্যে ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা তুলে নেওয়া হয়। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব টাকা লেনদেন হয়েছে।

গত বছরের ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বিভিন্ন সময়ে হত্যা ও হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading