আইফা অ্যাওয়ার্ড : বাজিমাত করলেন যারা

আইফা অ্যাওয়ার্ড : বাজিমাত করলেন যারা

উত্তরদক্ষিণ। সোমবার, ১০ মার্চ, ২০২৫, আপডেট ১৬:০৬

ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ড। গত ৮ মার্চ ইন্ডয়ার রাজস্থানের জয়পুরে বসে রজতজয়ন্তী আসর। উদ্বোধনী আসরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল (৯ মার্চ) রাতে চলচ্চিত্র পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে।

ঝলমলে এই আয়োজনে চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী নীতাংশি গোয়েল, অভিনেতার ট্রফি পেয়েছেন কার্তিক আরিয়ান। কিরণ রাও নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমার জয়জয়কার। সবচেয়ে বেশি পুরস্কার জিতেছি সিনেমাটি। চলুন জেনে নিই উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন আইফা অ্যাওয়ার্ড—
সেরা সিনেমা: লাপাতা লেডিস
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)

সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া থ্রি)
সেরা অভিনেত্রী: নীতাংশি গোয়েল (লাপাতা লেডিস)
সেরা খলনায়ক: রাঘব জুয়াল (কিল)

সেরা পার্শ্ব অভিনেত্রী: জানতি বদিওয়ালা (শয়তান)
সেরা পার্শ্ব অভিনেতা: রবি কিষাণ (লাপাতা লেডিস)

সেরা নবাগত পরিচালক: কুনাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা নবাগত অভিনেতা: লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা নবাগত অভিনেত্রী: প্রতিভা রাংটা (লাপাতা লেডিস)

সেরা মৌলিক গল্প: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)
সেরা গল্প (অ্যাডাপ্টেড): শ্রীরাম, অরিজিৎ বিশ্বাস, পূজা লাদাহ, অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস)
সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাতা লেডিস)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার ৩.০, ভুল ভুলাইয়া থ্রি)
সেরা প্লেব্যাক গায়ক: জুবিন নটিয়াল (দুয়া, আর্টিকেল ৩৭০)
সেরা সংগীত পরিচালক: রাম সম্পত (লাপাতা লেডিস)
সেরা গানের কথা: প্রশান্ত পান্ডে (সজনী, লাপাতা লেডিস)
ভারতীয় সিনেমায় বিশেষ অবদান: রাকেশ রোশান

আইফার এবারের আসরে বলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন শাহরুখ খান, কারিনা কাপুর খান, মাধুরী দীক্ষিত, শহিদ কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল প্রমুখ। এ মঞ্চে নেচে মুগ্ধতা ছড়ান শাহরুখ-মাধুরী, কারিনা, ক্যাটরিনা।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading