রোজায় সুস্থ থাকতে প্রবীণদের করণীয়

রোজায় সুস্থ থাকতে প্রবীণদের করণীয়

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৪:১০

প্রবীণদের রোজা পালনে সাহায্য করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা উচিত। রোজা একটি ধর্মীয় ইবাদত হলেও প্রবীণদের শারীরিক স্বাস্থ্যের বিষয়টি এ সময় গুরুত্ব পায়। তাঁদের রোজা পালনকে সহজ এবং নিরাপদ করতে কিছু পরামর্শ দেওয়া যেতে পারে।

১। সেহরির সময় অবশ্যই খাবার খাবেন। এ সময় খাবার না খেয়ে রোজা রাখলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

২। প্রবীণদের ইফতার ও সেহরির খাদ্যতালিকায় সালাদ, শাক-সবজি, ফল থাকা উচিত। এগুলো ভিটামিন, মিনারেল ও আঁশের চাহিদা পূরণ করবে।

৩। প্রবীণরা যেহেতু দীর্ঘ মেয়াদে বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, তাই রোজার সময় ওষুধের ডোজ ঠিক করে রোজা রাখতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৪। কিডনি রোগ, পেপটিক আলসার, উচ্চ রক্তচাপ , ডায়াবেটিক এর মতো সমস্যা থাকলে ইফতারে বেশি তৈলাক্ত, বেশি লবণাক্ত, ভাজাপোড়া, বেশি মিষ্টিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা ভালো। প্রবীণরা রোজার সময় বেশি পানিশূন্যতায় ভোগেন। এতে নানা ধরনের জটিলতা হয়। তাই ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে।

৫। প্রবীণদের খাদ্য পরিপাকতন্ত্র দুর্বল। তাই এমন খাবার খেতে হবে যা সহজে চিবানো যায় এবং হজম হয়। এসব বিষয় মেনে রোজা রাখতে পারলে প্রবীণরা রোজার সময়টায় অনেকটা সুস্থ থাকতে পারবেন।

সূত্র: ইহেলথবুকবিডি ডট ব্লগস্পট ডট কম

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading