বিদ্যুতের অপচয় রোধে ডিপিডিসির ৭ নির্দেশনা

বিদ্যুতের অপচয় রোধে ডিপিডিসির ৭ নির্দেশনা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৭:১০

বিদ্যুতের অপচয় রোধ করতে ৭ নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

মঙ্গলবার (১১ মার্চ) ডিপিডিসির পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মো. শামীমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, এবছর গ্রীষ্মকাল, সেচ মৌসুম এবং রমজান মাস একই সময়ে হওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে লোডশেডিং বৃদ্ধি পেতে পারে। লোডশেডিং মুক্ত থাকতে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার করা জরুরি।

লোডশেডিং মুক্ত থাকতে বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে নিচের বিষয়গুলো গ্রাহকদের প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিপিডিসি।

১। মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখুন।

২। বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

৩। দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।

৪। দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন। যেকোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।

৫। পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।

৬। ইজি বাইক, অটোরিকশা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন। বাসাবাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলার সচল রাখুন।

৭। জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ধৈর্য সহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। যেকোনো প্রয়োজনে ডিপিডিসির হটলাইন নম্বরে (১৬১১৬) যোগাযোগ করুন।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading