নারী নির্যাতন পুলিশেরর হটলাইনে একদিনেই শতাধিক অভিযোগ
উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৮:৪০
নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকাল ৪টা থেকে হটলাইন নম্বর চালু করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এসব নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়।
পুলিশ সদর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আর যেগুলোর তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)।
হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
ইউডি/এআর

