পটুয়াখালী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

উত্তরদক্ষিণ। শনিবার, ০৮ মার্চ, ২০২৫, আপডেট ১৯:৪৫

ভঙ্গুর স্বাস্থ্যসেবা নতুন করে গঠনের লক্ষ্যে ৫ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে সব ক্লাস, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বর্জন, কর্মবিরতি ও হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রেখে মেডিকেল কলেজ ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্র-ছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকরা। 

ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিভিল সার্জন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারক লিপি প্রদান করেন তারা। পরে মিছিল পুনরায় ক্যাম্পােস ফিরে এসে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক এবং চিকিৎসকবৃন্দ এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ মনিরুজ্জামান ও উপাধ্যক্ষ ডাঃ এফ এম আতিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, এ আন্দোলন পুরো স্বাস্থ্য ব্যবস্থার জন্যে। অনেকে এসএসসি পাস করে যত্রতত্র এন্টিবায়োটিক ওষুধ দিচ্ছেন। এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এর প্রভাবে মানুষ মারা যাচ্ছে।

এমবিবিএস ডাক্তার কোনো ওষুধ লেখার আগে ওই ওষুধের গুণাগুণ এবং পার্শ্বপ্রতিক্রিয়া চিন্তা করেন। এদিক দিয়ে ম্যাটস এবং ডিএমএফ উনারা ওষুধ লেখার পূর্বে গুণাগুণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা না রেখেই লিখে দিচ্ছেন।

তাদের ওটিসি ড্রাগ ছাড়া অন্য ঔষধ প্রয়োগের অধিকার দেয়া উচিৎ নয়। এ জন্যই তারা সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেছে। আগামী ১২ মার্চ যার শুনানী রয়েছে। উচ্চতর আদালত এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারীদের পক্ষে রায় দিয়ে দেশের চিকিৎসা ব্যাবস্থাকে গতিশীল করবেন।

তারা আরো বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ নামের আগে ডাঃ লিখতে পারবেনা। অবিলম্বে ৫ দফা দাবি পূরণ করা না হলে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading