ইফতার মেন্যুতে রাখতে পারেন মাছের মজাদার এই চপ

ইফতার মেন্যুতে রাখতে পারেন মাছের মজাদার এই চপ

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৭:৪৩

ইফতারে ভাজা খাবার চাইলেও এড়ানো যায় না প্রায় সময়েই। চপ বা পাকোড়া ধরনের খাবার খেতে ইচ্ছে হলে মাছের চপ রাখতে পারেন টেবিলে। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি খেতেও ভীষণ সুস্বাদু। রেসিপি জেনে নিন।

পর্যাপ্ত পানিতে আধা চা চামচ হলুদের গুঁড়া। আধা চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ লবণ দিয়ে ৪ টুকরা রুই মাছ সেদ্ধ করে নিন। মাছ সেদ্ধ হলে ও পানি শুকিয়ে আসলে মাছের কাঁটা বেছে নিন। ৩টি মাঝারি আকারের আলু সেদ্ধ করে মিহি করে চটকে রাখুন।

একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে ১ টেবিল চামচ আদা কুচি, আধা টেবিল চামচ রসুন কুচি, দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ৩/৪টি কাঁচা মরিচ কুচি দিয়ে নেড়ে নিন। আধা টেবিল চামচ জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আধা টেবিল চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে ধনিয়া পাতা কুচি দিন। সাথে দিন ১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি। মিডিয়াম আঁচে মিনিট খানেকের জন্য ভুনে নিন সবকিছু। এরপরদিয়ে দিন কাঁটা বেছে রাখা মাছ ও চটকে রাখা আলু। স্বাদ মতো লবণ দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ভাজুন। নামিয়ে মিশ্রণে যোগ করুন ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার।

একটি বাটিতে ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন। মাছের মিশ্রণ থেকে কিছুটা নিয়ে চপের আকৃতি করে ডিমে ডুবিয়ে ব্রেডক্লাম্বে গড়িয়ে নিন। দুইবার এভাবে কোট করবেন ব্রেডক্রাম্ব ও ডিম দিয়ে। এরপর গরম তেলে ভেজে তুলুন মজাদার মাছের চপ।

মি/গাজী

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading