যে কারণে ঈদে নতুন নোট বিনিময় স্থগিত

যে কারণে ঈদে নতুন নোট বিনিময় স্থগিত

উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৯:৫০

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে হঠাৎ এ বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মধ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেয়া হলো। পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করার জন্য বলা হলো। চিঠিতে পুনঃপ্রচলনযোগ্য নোট দ্বারা সব নগদ লেনদেন কার্যক্রম সম্পাদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

তবে কী কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তা নিয়ে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে না জানালেও গুঞ্জন রয়েছে, টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। এমন পরিস্থিতিতে ঈদ সামনে রেখে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার (১২ মার্চ) বলেন, খুব শিগগিরই বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। মে মাসে শেষ নাগাদ বাজারে আসতে পারে নতুন ডিজাইনের নোট। তাই এখন ফ্রেশ নোট বাজারে ছাড়লে নতুন নোট বাজারে আসা বিলম্বিত হবে।

এবারের ঈদে নতুন নোট না মেলা প্রসঙ্গে মুখপাত্র আরও বলেন, এবার ঈদে নতুন নোট বিনিময় করা হবে না। বাজারে প্রচলিত নোটগুলো ব্যবহার অব্যাহত থাকবে। ফলে এবার কেউই পাচ্ছেন না নতুন নোট। পুলিশ, সাংবাদিক, চাকরিজীবী; এমনকি ব্যাংক কর্মকর্তারাও পাবেন না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা প্রতি বছর নতুন নোট পায়। এবার আমরাও সেটা পাব না।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading