এসিস্ট্যান্ডদের ইন্টার্ণশীপ প্রশিক্ষন বন্ধ ঘোষনা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে
উত্তরদক্ষিণ। বুধবার, ১২ মার্চ, ২০২৫, আপডেট ১৯:৪৫
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল এসিস্ট্যান্ডদের ইন্টার্ণশীপ প্রশিক্ষন বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার ১২ মার্চ দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমীন লিজা স্বাক্ষরিত পমেকহা/পটুয়া/২০২৫/৪০৪ স্মারকের অফিস আদেশে এ ঘোষনা দেয়া হয়।
এ আদেশের মাধ্যমে মেডিকেল এসিস্ট্যান্টদের ইন্টার্ণশীপে নতুন কোন প্রশিক্ষনার্থীর যোগদান গ্রহন করা হবেনা বলেও নির্দশনা প্রদান করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালীতে মেডিকেল এসিস্ট্যান্ডদের ০৯ (নয়) মাস ব্যাপী ইন্টার্ণশীপ প্রশিক্ষনার্থীদের ইন্টার্ণশীপ প্রশিক্ষনের জন্য নতুন কোন প্রশিক্ষনার্থীদের যোগদান গ্রহন করা হইবে না এবং প্রশিক্ষন বন্ধ থাকিবে।”
আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের পরিচালক, পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক বরাবরে প্রেরন করা হয়েছে।
ইউডি/এআর

