যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত

যশোরে বিমান বাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ মার্চ), ২০২৫, আপডেট ২৩:০০

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে; এতে থাকা দুই বৈমানিক অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি Grob-120TP প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) আনুমানিক বেলা ১২টা ৫৫ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

উড়োজাহাজটি বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান থেকে বেলা ১২টা ১৮ মিনিটে উড্ডয়ন করে। বিমানটির দুজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান এবং স্কোয়াড্রন লিডার আহম মুসা সুস্থ ও নিরাপদ আছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য বিমান বাহিনী উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading