পটুয়াখালীতে ভিটামিন এ প্লাস পাবে আড়াই লক্ষাধিক শিশু

পটুয়াখালীতে ভিটামিন এ প্লাস পাবে আড়াই লক্ষাধিক শিশু

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ মার্চ), ২০২৫, আপডেট ২৩:১০

পটুয়াখালীতে আড়াই লক্ষাধিক শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে ইপিআই ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া।

তিনি বলেন, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই দিন ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৫১ হাজার ৯’শ ৮৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৬,৯৭৩ শিশুকে নীল রঙের ক্যাপসুল, আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২৫,০১৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে ৫১টি দুর্গম কেন্দ্র সহ জেলার ১,৮২৮টি কেন্দ্রে একযোগে টিকা খাওয়ানো কার্যক্রম পরিচালনা করবে স্বাস্থ্য বিভাগ। এসব কেন্দ্রে মোট ৪,৬৭৪ জন স্বাস্থ্যকর্মী কাজ করবেন। জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে এ কর্মসূচী বাস্তবায়ন করছে।

এসময় ভিটামিন এ এর অভাবে কি কি সমস্যা হতে পারে এবং কোন কোন খাবার থেকে শরীর ভিটামিন এ সংগ্রহ করতে পারে সে সম্পর্কে ধারনা দেন মেডিকেল অফিসার ডাঃ ভুপেন কান্তি মন্ডল।

সাংবাদিকদের পক্ষ থেকে পিছিয়ে পড়া মান্তা সম্প্রদায়ের জনগোষ্ঠীকে এ উদ্যোগে সামিল করা, সঠিক পদ্ধতিতে লক্ষমাত্রা নির্ধারন এবং নির্ধারিত লক্ষমাত্রার কতটুকু অর্জিত হয়েছে সংবাদকর্মীদের কাছে তার ফলোআপ করা, ক্যাম্পেইন সম্পর্কে কোন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না হয় এবং সাধারন মানুষের কাছে কোন গুজব যাতে ছড়িয়ে না পরে সেদিকে খেয়াল রাখার জন্য প্রস্তাবনা দেয়া হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading