বরিশাল সেনানিবাসের নাম পরিবর্তনের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

বরিশাল সেনানিবাসের নাম পরিবর্তনের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৩ মার্চ), ২০২৫, আপডেট ২৩:১৫

পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম বরিশাল সেনানিবাসের পরিবর্তে ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে।

তিনি বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী পটুয়াখালীর লেবুখালীতে ১৫৩২ একর জমির ওপর দেশের ৩১ তম এই সেনানিবাস উদ্বোধন করা হয়। উক্ত জমির দাগ, খতিয়ান, মৌজা সব কাগজপত্রে লেবুখালী, পটুয়াখালী লেখা। তবে আংশিক কিছু অংশ বরিশাল জেলার মধ্যে পরেছে। ভৌগোলিকভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ যেহেতু পটুয়াখালী জেলাধীন, এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনেও পটুয়াখালীর লেবুখালী ইউনিয়নের নাম মেনশন করা হয়েছে। তাই এর নাম পটুয়াখালী সেনানিবাস হওয়া উচিৎ।

এর আগে বুধবার রাতে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এসময় দাবী আদায়ের লক্ষ্যে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে তিনিটি কর্মসূচী ঘোষণা করা হয়। ১৩ই মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেস্টা বরাবর স্মারকলিপি প্রদান। ১৪ই মার্চ সেনানিবাস সংলগ্ন দুমকিতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। ১৫ ই মার্চ থেকে ২৫শে মার্চ প্রতিরক্ষা অধিদপ্তর ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে পটুয়াখালীর সিনিয়র সিটিজেন নাগরিকদের পদচারণার মাধ্যমে জোরালো অনুরোধ ও প্রচেষ্টা চালানো। দাবী আদায় না হলে ২৬ শে মার্চ বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading