বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিক্ষোভ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, আপডেট ১৬:২৮

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রয়াত আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুম্মার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামিয়াতুল ইমদাদিয়া ও তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও শহীদী মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় প্রতিবাদ সমাবেশ।

স্থানীয় আলেম-ওলামাসহ জামিয়াতুল ইমদাদিয়ার বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আতাহার আলীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিচার দাবি করেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading