কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা
উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৫: ২০
কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বড় ঘারমোরা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মরদেহ নির্জন স্থানে ফেলে রেখে যায়।
রবিবার (১৬ মার্চ) দুপুরে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বিল্লাল কুমিল্লা হোমনা উপজেলার বড় ঘারমোরা গ্রামের বাসিন্দা।
ওসি জাবেদ উল ইসলাম বলেন, কেন এই হত্যাকাণ্ড, সেটি এই মুহূর্তে বলা সম্ভব না। তবে তদন্ত চলছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মূল রহস্য সম্পর্কে বলা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইউডি/ আরকে

