পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৭: ৪০

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মো. নিজুম (৩)।

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় গোসল করছিল। এসময় হঠাৎ সে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়ি না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে মরদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading